রিফান্ড নীতি
আমরা চাই প্রতিটা ছাত্র সন্তুষ্ট থাকুক। টাকা ফেরতের নিয়ম নিচে দেওয়া হলো।
যখন পুরো টাকা ফেরত পাবেন
- একই কোর্সের জন্য ভুল করে দুবার টাকা পাঠালে — বাড়তি টাকা
- টাকা পাঠানোর পর আমরা কোর্স চালু করতে না পারলে
- কোর্স চালুর ৩ দিনের মধ্যে, পেইড কনটেন্ট তেমন ব্যবহার না করে থাকলে, লিখিতভাবে জানালে
যখন ফেরত হবে না
- মাসিক কোর্সের চলতি মাস শুরু হয়ে গেলে সেই মাসের ফি
- অ্যাকাউন্ট শেয়ার বা কনটেন্ট কপির কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে
- ভুল নম্বরে টাকা পাঠালে (আমাদের নম্বরে না এলে আমরা ফেরত দিতে পারি না)
কীভাবে চাইবেন
আপনার নাম, মোবাইল নম্বর, TrxID আর কারণ লিখে জানান: 01834183942, info@confidentacademybd.com। যাচাইয়ের পর ৭ কার্যদিবসের মধ্যে যে মাধ্যমে পাঠিয়েছিলেন, সেখানেই ফেরত দেওয়া হবে (মোবাইল ব্যাংকিংয়ের চার্জ বাদে)।
অফলাইন ভর্তি
অফলাইন ব্যাচের ভর্তি ফি আর মাসিক বেতনের নিয়ম অফিসে ভর্তির সময় জানানো হয়।